Collector
তাপসসহ ২৮ আসামির বিচার শুরুর আদশ | Collector
তাপসসহ ২৮ আসামির বিচার শুরুর আদশ
Somoy TV

তাপসসহ ২৮ আসামির বিচার শুরুর আদশ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদশ দিয়েছেন আদালত। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ৮ জুন দিন ধার্য করা হয়েছে।রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আদেশ দেয়া হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের সময় যাত্রাবাড়ী, রামপুরাসহ, উত্তরাসহ যে কয়টি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে মোহাম্মদপুর ছিল অন্যতম। ২৪ এর ১৮ ও ১৯ জুলাইয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রজনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গোলাগুলি, পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় ৯ জন।আরও পড়ুন: নানক-তাপসসহ পলাতক ২৪ আসামিকে ২৯ জানুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপনের নির্দেশএ মামলায় পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Go to News Site