Somoy TV
বৃষ্টির কারণে বন্ধ আছে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা। ঝিরিঝিরি বৃষ্টি দেখে নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। তবে শুরুতে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও এখন সেটা বাড়তে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। আছে বিদ্যুৎ চমক এবং বজ্রপাতও। এক থেকে দেড় ঘণ্টা এমন বৃষ্টি চললে দিনের বাকি অংশের খেলা আর মাঠে নাও গড়াতে পারে।আজ (১০ মে) দিনের শুরুর দিকটা ছিল বেশ আলো ঝলমলে। কিন্তু দুপুর দেড়টার পর থেকেই কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে উঠতে শুরু করে। এসময় স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলোও জ্বালিয়ে দেওয়া হয়। খানিক পরে ফেরত আসে রোদ। তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মতোই অনির্দেশ্যভাবে সোয়া দুইটার দিকে বৃষ্টি নামতে শুরু করে।বেলা সোয়া দুইটার দিকে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরার সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চা বিরতিতে যান আম্পায়াররা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল পাঁচটা পর্যন্ত থেমে থেমে চলতে পারে বৃষ্টি। বৃষ্টির গতিবিধিও সেদিকেই ইঙ্গিত করছে। এমনটা হলে আজকে দিনের খেলা আর মাঠে নাও গড়াতে পারে। আরও পড়ুন: টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচএদিকে, পেন্ডুলামের মতো দুলছে মিরপুর টেস্টের ভাগ্য। লড়াইয়ে কখনও বাংলাদেশ এগিয়ে গেলে আবার পাকিস্তান দারুণভাবে ফেরত আসছে। ফলে এককভাবে চালকের আসনে বসতে পারছে না কোনো দলই।বৃষ্টির আগে ৬ উইকেটে পাকিস্তান সংগ্রহ করেছে ৩৪৯ রান। ৫৫ রান নিয়ে সালমান আগা অপরাজিত। তারা বাংলাদেশের চেয়ে এখনও ৬৪ রানে পিছিয়ে।
Go to News Site