Somoy TV
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেলেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা।শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। ববিতাকে সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে সন্তান অনিককে বড় করে তোলার জন্য ববিতাকে এ স্বীকৃতি দেয়া হচ্ছে। সম্মাননা পেয়ে ববিতা বলেন,একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন। অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেলেও মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। বাংলা চলচ্চিত্রে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা। দীর্ঘ ক্যারিয়ারে একুশে পদক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননাসহ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এ চিত্রনায়িকা। আরও পড়ুন: এক ফ্রেমে মান্না-থালাপতি বিজয়, ভাইরাল ছবির রহস্যে যা জানা গেল আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শুধু ববিতা নন, অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, সঙ্গীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি, উপস্থাপিকা ফারহানা ন্যান্সিসহ মোট ১২ জন গুণী ব্যক্তির মায়েদেরও দেয়া হয় ‘মা পদক ২০২৬’। আরও পড়ুন: বাইফার ৫ম আসরে পুরস্কৃত সেরা তারকারা প্রসঙ্গত, আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রেও বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন চিত্রনায়িকা ববিতা। ওই দিন ‘আনন্দ মেলা’র পক্ষ থেকে আজীবন সম্মাননা পাবেন বরেণ্য এ অভিনেত্রী।
Go to News Site