Somoy TV
তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরকরী দেশগুলো হরমুজ প্রণালীতে অসুবিধার মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ইরান। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে এ খবর প্রকাশিত হয়েছে।ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র রোববার বলেছেন যে, তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলো ‘হরমুজ প্রণালী অতিক্রম করতে অবশ্যই অসুবিধার সম্মুখীন হবে।’ আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া বলেন, এখন পর্যন্ত ‘শত্রুপক্ষের কোনো উদ্দেশ্যই সাধিত হয়নি’ এবং ইরানের রাজনৈতিক ভারসাম্যও ‘বিঘ্নিত হয়নি।’ আরও পড়ুন:জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বাড়ে। যার ফলে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফর আলোচনায় একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে বেশ কয়েকবার পদক্ষেপ নেয়া হলেও দ্বিতীয় দফার আলোচনা এখনও অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেন, যা যুদ্ধের একটি স্থায়ী সমাধানের জন্য কূটনীতির পথ খুলে দেয়। এদিকে, ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র এই জলপথে ইরানের নৌ-চলাচলকে লক্ষ্য করে একটি নৌ অবরোধ আরোপ করেছে। আরও পড়ুন:মার্কিন গোয়েন্দা মূল্যায়ন / ইরানের আহত নেতা মোজতবা জনসমক্ষে না এলেও কৌশল নির্ধারণ করছেন অন্যদিকে, হরমুজ প্রণালীতে নিরপেক্ষ বিদেশি জাহাজগুলোকে বের করে আনার জন্য মার্কিন পদক্ষেপ ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করেন ট্রাম্প। পরে ইরানের সাথে শান্তি আলোচনার অগ্রগতি দাবি করে সেই প্রজেক্ট স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, আমেরিকান অবরোধ ‘পূর্ণ শক্তি ও কার্যকারিতা বজায় রাখবে বলে জানান তিনি। সূত্র: আনাদোলু
Go to News Site