Somoy TV
উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৬ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক আদালত।রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরার পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চান। পরে ৬ জুলাই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।আরও পড়ুন: কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুলএদিন সকালে এ মামলায় গ্রেফতার পাঁচজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, মামুন মণ্ডল ও জাবের ইকবাল।প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় ব্যাপক হত্যাযজ্ঞ ঘটে। এর মধ্যে শহীদ মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আরেকটি অংশের তদন্ত এখনও চলমান রয়েছে।
Go to News Site