Collector
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি | Collector
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
Somoy TV

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ-সংক্রান্ত জিও জারি করা হয়েছে। চলতি সপ্তাহে তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, টেকনিক্যাল কোনো জটিলতা না হলে শিগগিরই শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পাবেন।জানা গেছে, মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৭৩৬ জন ও কলেজের ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনাগত ২৮ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।এর আগে গত ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেয়া হয়। ২৪ এপ্রিলের মধ্যে এ বিল সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বিল সাবমিট করে। তবে এখনো তারা এপ্রিলের বেতন-ভাতা পাননি।

Go to News Site