Jagonews24
জি বি এম রুবেল আহম্মেদ আমি এক ক্ষত-বিক্ষত দেহাংশশেষবারের মতো আমায় দেখতে এসো না।যে হৃদয়ে একদিন স্বপ্নের আলো ছিলআজ সেখানে জমেছে রক্তের কালচে ছায়াপ্রিয় আপনজনও চমকে উঠবে আমাকে দেখে—ভয়ে, শোকে কিংবা অসহায়ত্বে ফিরিয়ে নেবে চোখ। জল্লাদের ধারালো ছুরিতেছিন্নভিন্ন হয়েছে আমার প্রতিটি অঙ্গভেঙে গেছে পরিচিত অবয়বের আয়নাকত নিষ্ঠুর আঘাতে থেমে গেছে শ্বাসকত নির্মম রাতে নিভে গেছে জীবনের প্রদীপতা আর কেউ জানে না, এমনকি জানতেও পারবে না। একসময় আমিও মানুষ ছিলামহাসতাম, কাঁদতাম, স্বপ্ন দেখতামকাউকে ভালোবেসে বুকের ভেতরগোপনে সাজাতাম রঙিন আগামীআজ সেই স্বপ্নগুলোও মৃতআমার নিথর দেহের মতো...এখন আমি শুধু এক নামহীন লাশকফিনের পেরেকে বন্দি এক স্তব্ধ আর্তনাদ।চারপাশে নীরবতা, তবুও শুনি কান্নার শব্দ—হয়তো মায়ের কিংবা কোনো প্রিয় মানুষেরযে এখনো বিশ্বাস করতে পারেনি–আমি আর ফিরবো না। আমার জন্য ফুল রেখো নাশোকের দীর্ঘ মিছিলও চাই নাশুধু কফিনের ঢাকনাটা বন্ধ করে দিও ধীরেযেন শেষ নিঃশ্বাসের আর্তনাদবাইরে বেরিয়ে না আসে।আবদ্ধ করেই রেখে দাও আমার লাশ—কারণ এই পৃথিবী জীবিত অবস্থায়ও আমাকেকখনো সত্যিকারভাবে আপন করে নেয়নি। এসইউ
Go to News Site