Somoy TV
সোশ্যাল মিডিয়া এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বর্তমান মায়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।রোববার (১০ মে) সকালে রাজধানীর মহাখালীতে গরবিনী মা ২০২৬ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সন্তানের সাফল্যে নেপথ্যের কারিগর হিসেবে অবদান রাখায় ১১ জন মায়ের হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা।অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মায়েদের সংগ্রামের গল্প আর সন্তানদের কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্তগুলো এক ভিন্ন আবহ তৈরি করে।আরও পড়ুন: সরকার দেশের সব মানুষের চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
Go to News Site