Collector
ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য | Collector
ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য
Somoy TV

ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) কাউকে রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত বা ‘ট্যাগিংয়ের’ রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান। তিনি বলেন, কাউকে ইচ্ছেমতো রাজনৈতিক তকমা দেওয়া উচিত নয়, কারণ এ ধরনের বৈষম্যের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি।রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপাচার্য দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর গত এক বছর চার মাসে তিনি বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষক নিয়োগ, উন্নত একাডেমিক ভবন ও ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করেছেন। তবে এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল বর্তমানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী একটি ছাত্র সংগঠনের ব্যানারে বিভিন্ন দাবি তুলে আমার কার্যালয়ে তালা দিয়েছে। অথচ তারা কোনো অভিযোগই প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।কাউকে নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে চিহ্নিত করার প্রবণতার সমালোচনা করে ডক্টর আতিয়ার রহমান বলেন, 'ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে। এসবের জন্য ২৪-এর আন্দোলনে কেউ রক্ত দেয়নি। কাউকে জামায়াত, বিএনপি বা অন্য কোনো পরিচয়ে চিহ্নিত করা ঠিক নয়।'ভুল পথে যাওয়া শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য জানান, প্রশাসন তাদের বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে। শিক্ষার্থীদের বহিষ্কারের গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, 'কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত এককভাবে উপাচার্যের নয়। এটি রিজেন্ট বোর্ডের এখতিয়ার।'আরও পড়ুন: রাবিপ্রবি উপাচার্যকে অপসারণে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আলটিমেটামপ্রসঙ্গত, গত ৫ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা এক সংবাদ সম্মেলন করে উপাচার্যের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনে। ছাত্রদলের দাবি ছিল, উপাচার্য আইন না মেনে নিজের খেয়ালখুশি মতো শিক্ষক নিয়োগ দিচ্ছেন এবং যোগ্যতার বদলে দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে ‘জামায়াতীকরণ’ করছেন। মূলত সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ পাল্টা সংবাদ সম্মেলন করেন উপাচার্য।সংবাদ সম্মেলনে রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Go to News Site