Somoy TV
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রামক ব্যাধির বিস্তার, অপুষ্টি এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবার কারণে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন’ এমন দাবি করে বলছে, এটি এখন কেবল শরণার্থী সংকট নয়; বরং ধীরে ধীরে আঞ্চলিক ও জাতীয় সংকটে রূপ নিচ্ছে।রোববার (১০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব আশঙ্কার কথা জানান ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের নেতারা।তারা বলেন, ক্যাম্পে দীর্ঘমেয়াদি বেকারত্ব ও শিক্ষার অভাব থেকে তৈরি হওয়া হতাশা রোহিঙ্গাদের মাদকাসক্তি, সাইবার অপরাধ ও উগ্রবাদের মতো পথে ঠেলে দিচ্ছে। সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নিলে এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায় ও সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে নতুন শেল্টার নির্মাণ নিয়ে যা বলছে ইউএনএইচসিআরডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে এম গোলাম কিব্রীয়া জানান, মে মাসে তিন দিনের এক জরুরি চিকিৎসাসেবা কর্মসূচির মাধ্যমে ক্যাম্পের ১৪০০ এর বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে এই ফাউন্ডেশন।
Go to News Site