Collector
সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ | Collector
সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
Jagonews24

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৩০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার তদন্তের স্বার্থে এ আদেশ দেওয়া হয়। রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। আরও পড়ুনসাবেক মেয়র আইভীর ১০ মামলায় জামিন বহাল দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন  আদালত সূত্রে জানা গেছে, জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে গত বছরের (২০২৫ সালের) ২৫ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, জিনাত পারভীন চৌধুরী স্বামী নূর-ই-আলম চৌধুরীর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে তার নামে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৩০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।   এমডিএএ/কেএসআর

Go to News Site