Somoy TV
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা চলছিল। দ্বিতীয় সেশনের একেবারে শেষদিকে হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে আচমকা আগুনের শিখা দেখা যায়।সাধারণত টেস্ট ম্যাচে ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজন হয় না। তবে আজ (১০ মে) মিরপুরের আকাশ ছিল বেশ মেঘাচ্ছন্ন, ফলে স্বাভাবিকের তুলনায় আলো কমে যাওয়ায় মাঠ আলোকিত রাখতে ফ্লাডলাইট জ্বালাতে হয়। আরও পড়ুন: অ্যান্টি-ডোপিং এজেন্সির সতর্কবার্তা পেলেন জয়সওয়াল কিন্তু ফ্লাডলাইট জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় অপ্রত্যাশিত সমস্যা। প্রেসিডেন্টস বক্সের পেছনে থাকা একটি ফ্লাডলাইটে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। যদিও ঘটনাটি বড় ধরনের বিপদের রূপ নেয়নি এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই এটির সূত্রপাত হতে পারে। আরও পড়ুন: বিদেশি লিগের টানে দোদুল্যমান অস্ট্রেলিয়ার তারকারা উল্লেখ্য, শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামের পূর্ব দিকের একটি ফ্লাডলাইটেও একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার আগুন লাগে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।
Go to News Site