Collector
হামের উপসর্গ নিয়ে কক্সবাজারে আরও ২ শিশুর মৃত্যু | Collector
হামের উপসর্গ নিয়ে কক্সবাজারে আরও ২ শিশুর মৃত্যু
Somoy TV

হামের উপসর্গ নিয়ে কক্সবাজারে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে কক্সবাজারের আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।রোববার (১০ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিবরণী মতে, কক্সবাজার পৌরসভার বাদশাহঘোনা এলাকার মো. ফারুকের ৫ মাস বয়সী ছেলে মিফতাহুল কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা যান গত ৮ মে দুপুরে। উপসর্গ নিয়ে এ শিশুটিকে ৭ মে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চকরিয়া উপজেলার রফিকুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে আবু রাফসান মারা যান ৭ মে দুপুরে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৩ মে। এ নিয়ে ২৯ মার্চ থেকে ৪০ দিনে জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৪২ জনসহ জেলার মোট ৮ টি হাসপাতালে ভর্তি আছেন ১৪৪ জন। আরও পড়ুন: হাম নিয়ে নতুন উদ্বেগ, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৮০, চকরিয়ায় ১৮, পেকুয়ায় ৫, উখিয়ায় ১০, টেকনাফে ১০, কুতুবদিয়ায় ১, রামুতে ৫ এবং মহেশখালীতে ১৫ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আরও পড়ুন: হামে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ হিসেবে যা বলছেন বিশেষজ্ঞরা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৭২৭ জন।

Go to News Site