Collector
বাড়ির উঠানে খেলছিল শিশুটি, খালে মিলল ভাসমান লাশ | Collector
বাড়ির উঠানে খেলছিল শিশুটি, খালে মিলল ভাসমান লাশ
Somoy TV

বাড়ির উঠানে খেলছিল শিশুটি, খালে মিলল ভাসমান লাশ

নেত্রকোনার কলমাকান্দার খালের পানিতে ডুবে তাইফা মনি নামে এক শিশুর (৩) মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে এ ঘটনা ঘটে।তাইফা মনি ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় শিশুটি ওঠানে খেলা করছিলো। কিছুক্ষণ পর শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের একটি খালে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা।আরও পড়ুন: শ্রীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুপরে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Go to News Site