Somoy TV
বৃষ্টি শেষে পুনরায় খেলা মাঠে গড়ানোর পর বিকেলটা নিজেদের করে নিলো বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যারিয়ারের ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করলেন। তাইজুল ইসলাম-নাহিদ রানারাও শিকারে নামলেন। আর তাতেই প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল বাংলাদেশ।রোববার (১০ মে) মিরপুর টেস্টের তৃতীয় দিনে ৩৮৬ রানে গুটিয়ে গেছে সফরকারী পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ ৩৮ ওভারে ৫ মেডেনসহ ১০২ রা খরচায় ৫ উইকেট শিকার করেছেন।এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের ৯১ রানে ভর করে ৪১৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ফলে পাকিস্তানের ইনিংস শেষে ২৭ রানের লিড পেয়েছে টাইগাররা।বিস্তারিত আসছে
Go to News Site