Boishakhi News24
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে পৃথক দুটি চা বাগান এলাকার পুকুর ও টিলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও শ্রীমঙ্গল থানা পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে শহরে রিকসা চালাতে দেখেছে। এদিকে একই দিন বিকেলে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের ৪ নম্বর এলাকা সংলগ্ন একটি পুকুর থেকে আবিদ আলী নামে এক Read More
Go to News Site