Collector
ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল | Collector
ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল
Jagonews24

ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক। রোববার (১০ মে) ঢাবির উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সংক্রান্ত বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর আগে, রোববার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এফএআর/এমএমকে

Go to News Site