ভোর না হতেই সিলেটের চা-বাগানগুলোতে শুরু হয় কর্মচাঞ্চল্য। মাথায় ঝুড়ি, হাতে কাঁচি নিয়ে সারিবদ্ধভাবে বাগানের দিকে হাঁটেন নারী শ্রমিকেরা। তাদের অনেকের কোলে থাকে ছোট শিশু, কেউ আবার সন্তানকে ঘরে রেখে কাজে যান।