Collector
এল ক্লাসিকোর আগে বাবা হারালেন বার্সেলোনার কোচ ফ্লিক | Collector
এল ক্লাসিকোর আগে বাবা হারালেন বার্সেলোনার কোচ ফ্লিক
Somoy TV

এল ক্লাসিকোর আগে বাবা হারালেন বার্সেলোনার কোচ ফ্লিক

রাতে এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। তার আগে কাতালান শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। লা লিগার হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে বাবা হারিয়েছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।রোববার (১০ মে) ক্যাম্প ন্যুয়ে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই টানা দ্বিতীয় লা লিগার শিরোপা নিশ্চিত করবেন ৬১ বছর বয়সী ফ্লিক। তবে এই সম্ভাব্য জয় তার জন্য কিছুটা তিক্ত-মধুর, কারণ তিনি বর্তমানে তার প্রিয় বাবার মৃত্যুতে শোকাহত।বার্সেলোনা এই কঠিন সময়ে জার্মান কোচের পাশে থাকার কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।কাতালান ক্লাবটি জানিয়েছে, সাবেক বায়ার্ন মিউনিখ কোচের এই ব্যক্তিগত শোকের সময়ে তারা তার পাশে আছে। আরও পড়ুন: এক বিশ্বকাপে উত্থান, আরেক আসরে কি ইতি টানছেন হামেস?বার্সেলোনার বিবৃতিতে বলা হয়েছে, 'এফসি বার্সেলোনা এবং পুরো ব্লাউগ্রানা পরিবার হ্যান্সি ফ্লিকের বাবার মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তার শোক ভাগ করে নিচ্ছি এবং তার ও তার পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে আছি।'এদিকে, দ্য সানের তথ্য অনুযায়ী, আজ রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ফ্লিক নিশ্চিতভাবেই বার্সেলোনার ডাগআউটে থাকবেন।

Go to News Site