সকাল আটটা। সিলেট নগরের একটি বাসায় তখন তীব্র ব্যস্ততা। রান্নাঘরে চুলা জ্বলছে, অন্যদিকে ছোট শিশুকে স্কুলের জন্য প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যেই অফিসে যাওয়ার তাড়া। থামার উপায় নেই, ভাবার সময় নেই।