Jagonews24
জাগো নিউজের এক যুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়েশা আক্তার। রোববার (১০ মে) জাগো নিউজ কার্যালয়ে উপস্থিত হয়ে সম্পাদক কে এম জিয়াউল হকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, উৎসবের এই শেষ মুহূর্তে আপনাদের পথচলায় অবশ্যই শুভকামনা ও শুভেচ্ছা রইলো। যেভাবে জাগো নিউজ এতো বছর ধরে প্রশংসনীয় কাজ করে আসছে, সেই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। আরও উন্নতি করে দেশের পাশাপাশি বিদেশেও সুনাম অর্জন করুক জাগো নিউজ। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য ও ইতিবাচক সংবাদ প্রকাশে জাগো নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের গঠনমূলক সংবাদ পরিবেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি নেতিবাচক সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডা. আয়েশা আক্তার বলেন, আমি জাগো নিউজকে বলবো, তারা সবসময় ভালো সংবাদ প্রকাশ করছে। সমাজের সব স্তরের খবর সুন্দরভাবে তুলে ধরছে। ভবিষ্যতেও আরও সুন্দর ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করবে—এটাই প্রত্যাশা। দীর্ঘদিনের একজন পাঠক হিসেবে তিনি জাগো নিউজের প্রতি নিজের আস্থা ও প্রত্যাশার কথাও তুলে ধরেন। এসইউজে/এমএমকে
Go to News Site