Collector
আমার এভারেস্ট যাত্রায় জাগো নিউজ সঙ্গেই ছিল: পর্বতারোহী শাকিল | Collector
আমার এভারেস্ট যাত্রায় জাগো নিউজ সঙ্গেই ছিল: পর্বতারোহী শাকিল
Jagonews24

আমার এভারেস্ট যাত্রায় জাগো নিউজ সঙ্গেই ছিল: পর্বতারোহী শাকিল

পর্বত আরোহণে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ উৎসাহ দিয়েছে বলে মন্তব্য করেছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, আমার এভারেস্ট যাত্রায় জাগো নিউজ সঙ্গেই ছিল। অভিযানে জাগো নিউজ মিডিয়া পার্টনার ছিল। সেজন্য জাগো নিউজ নিয়ে আমি গর্বিত। আগামীতে দেশের তরুণদের অনুপ্রেরণা-উৎসাহিত করতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ কাজ করবে বলেও আশা প্রকাশ করেন ইকরামুল হাসান শাকিল। জাগো নিউজের এক যুগপূর্তি উৎসবে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। রোববার (১০ মে) বিকেলে রাজধানীর মধ্যবাড্ডা প্রগতি সরণিতে জাগো নিউজের কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। ইকরামুল হাসান শাকিল বলেন, জাগো নিউজকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ ১২ বছর; এক যুগ আসলে দীর্ঘ সময়ের পথচলা। এ সময়ে জাগো নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। তিনি বলেন, জাগো নিউজের কাছে আমার খুব করে চাওয়া যে, বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি তরুণদের অনুপ্রাণিত-উৎসাহিত করে এমন কিছু বিষয় নিয়ে যেন আগামীতে কাজ করে, সেটিই আজকের দিনের প্রত্যাশা করি। এএএইচ/ইএ

Go to News Site