Collector
পুলিশ পদক স্থগিত নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর | Collector
পুলিশ পদক স্থগিত নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর
Jagonews24

পুলিশ পদক স্থগিত নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর

পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের আগ মুহূর্তে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়। তবে পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘রাষ্ট্রপতি বিদেশ যাওয়ায় পুলিশ পদকের জিও করা সম্ভব হয়নি’ বলে কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে— তা সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। রোববার (১০ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য দেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আরও পড়ুনআমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী আইজিপি থেকে কনস্টেবল সবাইকে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার  প্রকৃতপক্ষে, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম চলছে। পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির আগে কোনো কর্মকর্তাকে উদ্ধৃত করে এ ধরনের অনুমাননির্ভর বক্তব্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে গণমাধ্যমকে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। টিটি/কেএসআর

Go to News Site