Collector
পাবনা সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, সভাপতি বাসিদ ও সম্পাদক শামসুল | Collector
পাবনা সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, সভাপতি বাসিদ ও সম্পাদক শামসুল
Somoy TV

পাবনা সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, সভাপতি বাসিদ ও সম্পাদক শামসুল

ট্রেড ইউনিয়ন নিবন্ধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে পাবনা সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)। সংগঠনটির প্রথম কমিটিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাবনাস্থ স্টাফ রিপোর্টার খাইরুল ইসলাম বাসিদ সভাপতি এবং স্টার নিউজ ও বাংলাদেশ বেতারের পাবনা প্রতিনিধি শামসুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।রোববার (১০ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় শ্রম দফতরের পরিচালক আলমগীর কুমকুম পাবনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে ট্রেড ইউনিয়নের নিবন্ধনপত্র তুলে দেন। সংগঠনটির নিবন্ধন নম্বর রাজ-৩৪৫৩। এর আগে ইউনিয়নের সদস্যদের গোপন ভোটে পাবনা সাংবাদিক ইউনিয়নের প্রথম এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি কামরুল ইসলাম (এসএ টিভি), যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ (আনন্দ টিভি) এবং কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহা (কালের কণ্ঠ ও বিজয় টিভি)। এছাড়া ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সবুজ মোল্লা (সময় টিভি), সেলিম মোর্শেদ রানা (আনন্দ টিভি), ইয়াছিন আলী শেখ (চ্যানেল ওয়ান), হুজ্জাতুল হীরা (মোহনা টিভি), রাকিব হাসনাত (এশিয়ান পোস্ট ও জনকণ্ঠ), মাসুদ রানা (এখন টিভি), পলাশ হোসেন (দেশ টিভি), ফজলুল হক (এশিয়ান টিভি), সুলভ খান (চ্যানেল এস) এবং রাজিব জোয়ার্দার (কালের কণ্ঠ ডিজিটাল)। আরও পড়ুন: পরমাণু বিদ্যুতের মালিক হলেও বাংলাদেশ কি কখনো পারমাণবিক বোমা বানাতে পারবে? নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, 'পাবনার সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পারস্পরিক ঐক্য জোরদার করার লক্ষ্যেই এই ইউনিয়নের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করি, এই সংগঠন সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পাবনার সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।' ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ বলেন, 'পাবনা সাংবাদিক ইউনিয়নকে পাবনার গণমাধ্যমকর্মীদের জন্য একটি কার্যকর, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সব সদস্যকে সঙ্গে নিয়ে পেশার মানোন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা নিরলসভাবে কাজ করে যাব।'

Go to News Site