Jagonews24
বিশ্ব মা দিবসে আবেগঘন এক পোস্ট করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদ ও সন্তানদের থেকে দূরে থাকার কষ্টের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বার্তা দিয়েছেন তিনি। সেলিনা দাবি করেছেন, বর্তমানে তাকে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি আদালতের পক্ষ থেকে যৌথ অভিভাবকত্বের নির্দেশ থাকলেও সন্তানদের কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কেও তাকে কিছু জানানো হয়নি। অভিনেত্রীর অভিযোগ, সন্তানদের তার বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে। পাশাপাশি তাদের ধর্মীয় বিশ্বাস নিয়েও বিভ্রান্ত করার চেষ্টা চলছে। পোস্টে তিনি লেখেন, “আমার সন্তানদের অজানা এক স্থানে রাখা হয়েছে। তাদের মগজধোলাই করা হচ্ছে। মায়ের বিরুদ্ধে এবং তাদের হিন্দু ধর্মীয় বিশ্বাস নিয়েও ভুল বোঝানো হচ্ছে।” দীর্ঘ পোস্টে সেলিনা জানান, অস্ট্রিয়ায় স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর নিজের সম্মান, সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই সন্তানদের থেকে দূরে সরে যেতে হয়েছে তাকে। এর আগে নিজের প্রয়াত ছেলে শামশেরকে নিয়েও আবেগঘন পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। মা দিবসের পোস্টে সেই প্রসঙ্গ টেনে এনে তিনি লেখেন, ‘আজ আমার হৃদয় ভেঙে গেছে। আমি আমার প্রয়াত ছেলে শামশেরের কবরের পাশে বসে কাঁদি, প্রার্থনা করি এবং শক্তি সঞ্চয় করি। এটাই আমার কাছে মা দিবস।’ আরও পড়ুন:এবার বিজয়-তৃষার বিয়ে করা উচিত, মন্তব্য ভাইরাল মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো সেলিনার এই পোস্ট প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এমএমএফ
Go to News Site