Collector
গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তরুণ আটক | Collector
গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তরুণ আটক
Somoy TV

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তরুণ আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বর্ধনকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।  অভিযুক্ত তরুণের নাম নোমান সরকার (২২)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া একতা পাড়া এলাকার মাসুদ রানার ছেলে। গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত লোকজন জানায়, বিকেল ৩টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বর্ধনকুঠি এলাকায় ওই শিক্ষার্থীর পথরোধ করে নোমান। পরে শিশুটির গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। আরও পড়ুন: দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা পড়লেন জাফরুল্লাহ এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নোমানকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Go to News Site