Collector
নানির সঙ্গে গোসল করতে নেমে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ | Collector
নানির সঙ্গে গোসল করতে নেমে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ
Somoy TV

নানির সঙ্গে গোসল করতে নেমে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে নানির সঙ্গে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা নতুনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা নতুনপাড়া এলাকায় তার নানিবাড়িতে থাকত। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সীমা তার নানির সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সে। এ সময় নানি তাকে দেখতে না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন।  পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পাননি। উপায় না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। আরও পড়ুন: নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি দল। এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাটি অবহিত করা হয়েছে। সোমবার সকালে এসে তারা উদ্ধার অভিযান শুরু করবে।’

Go to News Site