Collector
কাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত | Collector
কাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
Somoy TV

কাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে যাওয়ার পথে ঘাতক ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।রোববার (১০ মে) দুপুরে উপজেলার সান্তাহার এলাকার বড় আখিড়া রেলগেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির বেসরকারি সংস্থা (এনজিও) 'ব্যুরো বাংলাদেশ'-এর সান্তাহার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়া এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে। আরও পড়ুন: ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে দাফতরিক কাজ সেরে মোটরসাইকেলে করে নিজ গন্তব্যে ফিরছিলেন আলমগীর কবির। পথে বড় আখিড়া রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, 'দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

Go to News Site