Somoy TV
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিস সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি করার অপরাধে আব্দুস সাত্তার নামের একজনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।রোববার (১০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতে এই কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দণ্ডিত মো. আব্দুস সাত্তার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ। আরও পড়ুন: নেশাজাতীয় পানীয় তৈরির ৫ হাজার ভাং গাছ উদ্ধার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ জানান, রোববার সদর উপজেলা ভূমি অফিসে ভুয়া সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি করেন আব্দুস সাত্তার। পরে তদন্তে তার ওয়ারিস সনদ ভুয়া বলে প্রমানিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুস সাত্তারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Go to News Site