Collector
বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পাঠক ধরে রাখবে জাগো নিউজ | Collector
বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পাঠক ধরে রাখবে জাগো নিউজ
Jagonews24

বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পাঠক ধরে রাখবে জাগো নিউজ

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। রোববার (১০ মে) জাগো নিউজ কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুবকর সিদ্দিক ও সদস্য আশরাফুল ইসলামসহ অনেকে। পরে ফখরুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জাগো নিউজ এক যুগ ধরে সংবাদ জগতে নিজেকে একটি আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করেছে। বিগত সময়ের মতো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের মাঝে তুলে ধরবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠক ধরে রাখবে। ইসমাইল সিরাজী/এমকেআর

Go to News Site