Collector
পরিবহন খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র শাহাদাত | Collector
পরিবহন খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র শাহাদাত
Jagonews24

পরিবহন খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের নেতারা। এসময় তারা পরিবহন খাতের নানান সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। রোববার (১০ মে) চসিকের প্রধান নগর ভবনের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংগঠনের নেতারা নগরের সড়ক ব্যবস্থাপনা, ভারী যানবাহন চলাচল, ট্রেইলার পার্কিং সংকটসহ ব্যবসায়িক কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করেন এবং সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিবহন খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের যৌক্তিক সমস্যাগুলো সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধান করা হবে। তিনি আরও বলেন, নগরবাসীর স্বার্থরক্ষা এবং যানজট ও জনদুর্ভোগ কমিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রামকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন। সাক্ষাৎ শেষে সংগঠনের নেতারা মেয়রকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এমআরএএইচ/এমকেআর

Go to News Site