Collector
ঈদে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চায় জকসু | Collector
ঈদে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চায় জকসু
Jagonews24

ঈদে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চায় জকসু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালুর ব্যাপারে ভিসি বরাবর আবেদন করা হয়েছে। রোববার (১০ মে) জকসু ভিপি রিয়াজুল ইসলামের সই করা ভিসি বরাবর আবেদনে এ তথ্য জানানো হয়। আবেদনে বলা হয়, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রুটে যানবাহনের অতিরিক্ত চাপ, ভাড়া বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগীয় শহরসমূহে (ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ইত্যাদি) বিশেষ বাস সার্ভিস চালু করা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হবে। সেখানে ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে জরুরি ভিত্তিতে বিভাগীয় শহরসমূহে বিশেষ বাস সার্ভিস চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়। এ সম্পর্কে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আমরা উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে দ্রুতই মিটিং করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে। তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং আমাদের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। আমরাও আশাবাদী। টিএইচকিউ/এমকেআর

Go to News Site