Collector
জুজুর ভয় দেখিয়ে পর্যটন খাতকে পিছিয়ে রাখা যাবে না: দীপেন দেওয়ান | Collector
জুজুর ভয় দেখিয়ে পর্যটন খাতকে পিছিয়ে রাখা যাবে না: দীপেন দেওয়ান
Somoy TV

জুজুর ভয় দেখিয়ে পর্যটন খাতকে পিছিয়ে রাখা যাবে না: দীপেন দেওয়ান

জুজুর ভয় দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতকে পিছিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।রোববার (১০ মে) রাতে বার্গী লেকভ্যালী রিসোর্টে রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটির উদ্যোগে আয়েজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় মন্ত্রী আরও বলেন, রাঙ্গামাটি পর্যটন সম্ভাবনাময় একটি অঞ্চল কিন্তু এখানে প্রত্যাশিত পর্যটন বিকাশ হয়নি। শুধু দেশের পর্যটক আসলেই হবে না। বিদেশি পর্যটক আসতে হবে। টাকা নয় ডলার আয়ের ব্যবস্থা করতে হবে। তবেই জিডিপিতে ভূমিকা রাখা সম্ভব হবে। পার্বত্য অঞ্চলে বিদেশি আগমনে কিছু প্রতিবন্ধকতা আছে। তা নিয়ে সরকারের উচ্চ মহলে কথা হচ্ছে তারাও বেশ পজেটিভ। আমি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে এই সমস্যার সমাধান করবো। আরও পড়ুন: পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী তিনি আরো বলেন, পাহাড়ের নিরাপত্তা নিয়ে কিছু অপপ্রচার আছে। সেটি নিয়ে গণমাধ্যমকে কাজ করতে হবে। পাশাপশি আমরা সকলে এক সাথে কাজ করলে কেউ আর জুজু ভয় দেখাতে পারবে না।   মন্ত্রী আরও বলেন এই কাপ্তাই লেক নিয়েও কাজ করার পরিকল্পনা আছে, সেটি দ্রুতই আপনারা জানতে পারবেন। আমাদের লক্ষ্যই হলো দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করা। তিন পার্বত্য জেলায় যা পর্যটন খাতের মাধ্যমে করা সম্ভব। আরও পড়ুন: সিলেটে প্রত্যাশা অনুযায়ী জমেনি পর্যটন ব্যবসা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তনয় দেওয়ান, সহসভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা, বাপ্পি তঞ্চগ্যা প্রমূখ।

Go to News Site