Collector
প্রায় নির্মূল হওয়া হাম ভয়ংকর রূপে ফিরল কেন? | Collector
প্রায় নির্মূল হওয়া হাম ভয়ংকর রূপে ফিরল কেন?
Somoy TV

প্রায় নির্মূল হওয়া হাম ভয়ংকর রূপে ফিরল কেন?

ক্রয়পদ্ধতি বদলাতে গিয়ে অন্তর্বর্তী সরকার জরুরি টিকার মজুত না রেখেই বন্ধ করে হাম ও পোলিওর মতো রোগের টিকা। জরুরি টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপদজনক হতে পারে জানিয়ে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমকে সতর্ক করেছিল ইউনিসেফ। কিন্তু তা আমলে নেয়নি সরকার। এ কারণেই এক সময় প্রায় নির্মূল হওয়া হাম ভয়ংকর রূপে ফিরেছে বলে অভিমত বিশেষজ্ঞের।হামে অসুস্থ হয়ে হাসপাতালে বাড়ছে শিশুর সারি। দুই মাসের কম সময়ে আক্রান্ত হয়েছে প্রায় ৫০ হাজার। আর মৃত্যুর তালিকা সাড়ে তিনশোর বেশি। সংক্রামক ব্যাধি হামের এমন ভয়াবহ থাবায় অসহায় অভিভাবকরা। প্রায় নির্মূল হওয়া এক রোগের হঠাৎ এমন প্রাদুর্ভাব ভাবাচ্ছে গোটা দেশকে। সরকারের মন্ত্রী-এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় এমন ভয়াবহ রূপে ফিরেছে হাম। জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। মজুত শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্তকে বিপদজনক হতে পারে বলে স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফের ঢাকা অফিস। পরে সায়েন্স ম্যাগাজিনের ওয়েবসাইটে এসব কথা লেখেন ঢাকা অফিসের কর্মকর্তা। কিন্তু তা আমলে নেয়নি তৎকালীন সরকার। সরকারকে একই ধরনের পরামর্শ দিয়েছিলেন দেশীয় বিশেষজ্ঞরাও। আরও পড়ুন: হাম নিয়ে নতুন উদ্বেগ, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের অর্থে স্বাস্থ্য ব্যবস্থা চালানো তো ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে, সেটাকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করেন কি করেন না! আপনি আমেরিকার সঙ্গে গার্মেন্টসের বাণিজ্য চুক্তি করতে গিয়ে তুলা আনাটা জরুরি মনে করছেন, কিন্তু টিকা আনাটা জরুরি ভিত্তিতে বিবেচনা করেননি। বিশেষজ্ঞদের কথা শুনা উচিত ছিল। দেড় বছর আগে আমাদের দেশের বিশেষজ্ঞরা সভা করে বলেছিলেন, দ্রুত হামের টিকা আনেন।   এদিকে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার জানান, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা বিবেচনা করেই আগের পদ্ধতিতে টিকার ব্যবস্থা করেছে সরকার। বর্তমান সরকার হঠাৎ করে নয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে চায় টিকা কেনার পদ্ধতি। আরও পড়ুন: হামে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ হিসেবে যা বলছেন বিশেষজ্ঞরা এছাড়া গাফিলতির কিংবা সংকটের বিচার চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, অতীতের দিকে না তাকিয়ে দল-মতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে চায় বর্তমান সরকার।

Go to News Site