Jagonews24
দুই ওপেনারের কেউই সফল নন এই টেস্টে। পাকিস্তানের বোলারদের সামনে ঠিকঠাক থিতুই হতে পারেননি দুজনের একজনও। মাহমুদুল হাসান জয়ের পর সাদমান ইসলাম সাজঘরে ফিরলেন মাত্র ১০ রান করে। সোমবার (১১ মে) মিরপুর শেরেবাংলায় চতুর্থ দিনের প্রথম সেশনে হাসান আলীর এক্সট্রা বাউন্সে সাদমানের ব্যাটের এইজ ছুঁয়ে বলে চলে যায় গালিতে থাকা সৌদ শাকিলের হাতে। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে করেছিলেন ১৩ রান। দ্বিতীয় ইনিংসে এরচেয়ে ৩ রান কম। এখন পর্যন্ত ৫০ রানের লিড জমা হয়েছে বাংলাদেশের। এর আগে, মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। অর্থাৎ প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দিন শেষ করেছে বিনা উইকেটে ৭ রানে। অর্থাৎ লিড এখন ৩৪ রানের। আইএন
Go to News Site