Collector
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা | Collector
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
Jagonews24

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রবাসী যুবক সুমনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। সুমন দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসায়ী ছিলেন। এদিকে রোববার নিহতের বাড়িতে স্থানীয় লোকজন ভিড় করছেন। পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের পুত্র সন্তান রয়েছে। সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এলাকাবাসী এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে। গত ৫ ডিসেম্বর নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে মির্জাপুরের আমিনুল সিদ্দিকী নামে আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর তিন মাস পর আবারও মির্জাপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। আব্দুল্লাহ আল নোমান/এমআরএম

Go to News Site