Somoy TV
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিঁধ কেটে ঘরে ডুকে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সাথে থাকা নিহতের স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। আহত শেফালী খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবাহান প্রামানিকের ঘরের সিঁধ কাটে একদল দুর্বৃত্ত। ভেতরে প্রবেশ করে সোবাহান প্রামানিকের মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় সাথে থাকা তার স্ত্রী শেফালী খাতুনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আরও পড়ুন: সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২ উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।
Go to News Site