Collector
‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ প্রস্তাব লেখে না’ | Collector
‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ প্রস্তাব লেখে না’
Somoy TV

‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ প্রস্তাব লেখে না’

যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না।’সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে তেহরান ইরানি জাতির মৌলিক অধিকারের ওপর জোর দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছে, কারণ ইরানের মতে সেটি ছিল ট্রাম্পের ‘অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা’। তাসনিম নিউজ বলছে, ‘ইরানে কেউ ট্রাম্পকে খুশি করার জন্য পরিকল্পনা লেখে না। আলোচক দল শুধুমাত্র ইরানি জাতির অধিকারের বিষয়টি বিবেচনায় রাখে। এতে ট্রাম্প অখুশি হলে, সেটাই বরং ভালো। আরও পড়ুন: ইরানে হামলায় ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি বানায় ইসরাইল, সামনে এল চাঞ্চল্যকর তথ্য সূত্রটির মতে, ‘ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না; আর সে কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন।’ এর আগে যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবের প্রতি ইরানের প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি — একেবারেই অগ্রহণযোগ্য! এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’ আরও পড়ুন: যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা তার দেশ ইরানের জবাব পেয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে কি না, সে বিষয়েও তখন কিছু বলেননি পাক প্রধানমন্ত্রী। বিবিসি বলছে, কয়েক দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও, যুদ্ধ শেষ করার আলোচনা সহজ করার উদ্দেশে শুরু হওয়া যুদ্ধবিরতি কার্যকরা আছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, এক পৃষ্ঠার ১৪ দফা মার্কিন স্মারকলিপিতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল পুনর্বহালের মতো বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

Go to News Site