Somoy TV
রাজধানীর এয়ারপোর্ট ক্রাউন প্লাজা আইএইচজি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর সঙ্গে হোটেল কর্তৃপক্ষের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।রোববার (১০ মে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই চুক্তির অধীনে ইবিএফসিআই-এর সদস্যবৃন্দ এবং তাদের মনোনীত ব্যক্তিরা ক্রাউন প্লাজা হোটেলে বিশেষ অফার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ও আইএইচজি সাউথ-ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার আশনি নায়ার এবং ইবিএফসিআই-এর কান্ট্রি হেড জনাব মোহাম্মাদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইবিএফসিআই পরিচালক সালাউদ্দিন চৌধুরী ক্যাপটেন(অব) মাহবুবুল মতিন, এসজিএল-এর এমডি ও ইবিএফসিআই এর পরিচালক মিশা চৌধুরীসহ হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইবিএফসিআই এর সদস্যরা উপস্থিত ছিলেন।
Go to News Site