Collector
মার্কিন সমর্থনের চেয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ঝুঁকছেন নেতানিয়াহু! | Collector
মার্কিন সমর্থনের চেয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ঝুঁকছেন নেতানিয়াহু!
Somoy TV

মার্কিন সমর্থনের চেয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ঝুঁকছেন নেতানিয়াহু!

রোববার (১০ মে) প্রচারিত এক সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি আগামী এক দশকের মধ্যে মার্কিন সামরিক সমর্থনের ওপর থেকে ইসরাইলের নির্ভরতা কমানোর আশা করছেন। বদলে তার দেশ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে।‘আমি আমেরিকার আর্থিক সহায়তা, অর্থাৎ আমাদের মধ্যে যে সামরিক সহযোগিতা রয়েছে তার আর্থিক অংশটি শূন্যে নামিয়ে আনতে চাই।’নেতানিয়াহু সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এ কথা বলেন। আরও পড়ুন:লেবাননের বিভিন্ন শহরে ইসরাইলের হামলা, বহু হতাহত নেতানিয়াহু আরও বলেন, ইসরাইল বছরে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা পায়। যুক্তরাষ্ট্র ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরাইলকে মোট ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে। তবে মার্কিন-ইসরাইল আর্থিক সম্পর্ককে নতুন করে সাজানোর জন্য এটাই ‘একেবারে’ সঠিক সময়, বলেছেন নেতানিয়াহু। ‘আমি পরবর্তী কংগ্রেসের জন্য অপেক্ষা করতে চাই না। আমি এখনই শুরু করতে চাই। তিনি সিবিএসকে আরও বলেন।’ মার্কিন কংগ্রেসে সামরিক সহায়তার বিষয়ে ইসরাইলের দীর্ঘকাল ধরে দ্বিদলীয় ঐকমত্য থাকলেও, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইনপ্রণেতা ও জনসাধারণের সমর্থন দুর্বল হয়ে পড়েছে। মার্চ মাসে পরিচালিত একটি পিউ জরিপ অনুসারে, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্ত বয়স্কের ইসরাইল সম্পর্কে বিরূপ মনোভাব রয়েছে এবং বৈশ্বিক বিষয়ে সঠিক কাজটি করার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর ৫৯ শতাংশের আস্থা ছিল সামান্য বা একেবারেই ছিল না। উভয় হারই এক বছর আগের তুলনায় সাত শতাংশ পয়েন্ট বেশি ছিল।নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন হ্রাস পাওয়ার বিষয়টি ‘সোশ্যাল মিডিয়ার জ্যামিতিক বৃদ্ধির সাথে প্রায় শতভাগ সম্পর্কিত।’এদিকে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিও আমেরিকার জনগণের সমর্থন হ্রাস পেয়েছে।  আরও পড়ুন:মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলো হরমুজ প্রণালীতে যাতায়াতে ‘অসুবিধায়’ পড়বে, ইরানের সতর্কবার্তা এই যুদ্ধের ফলে পেট্রোলের দাম বেড়েছে, যা মার্চ মাসে মার্কিন মুদ্রাস্ফীতিকে বার্ষিক ভিত্তিতে ২০২৩ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে দিয়েছে।

Go to News Site