Collector
গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, অর্ধশত শ্রমিক হাসপাতালে | Collector
গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, অর্ধশত শ্রমিক হাসপাতালে
Somoy TV

গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, অর্ধশত শ্রমিক হাসপাতালে

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্যানাসিয়া ক্লোদিং নামের একটি পোশাক কারখানার প্রায় অর্ধশত শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে কাজে যোগ দেওয়ার পর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শ্রমিক অসুস্থতা বোধ করেন। এরপর পর্যায়ক্রমে আরও অনেকে অসুস্থ হয়ে পড়তে থাকলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।শ্রমিকদের মধ্যে এই ভীতি ছড়িয়ে পড়ার পেছনে শুক্রবারের একটি ঘটনা কাজ করছে বলে জানা গেছে। ওই দিন কারখানার এক শ্রমিক শ্বাসকষ্টে মারা যান। ওই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আজকের এই গণ-অসুস্থতার ঘটনায় শ্রমিকদের মধ্যে মানসিক চাপ ও আতঙ্ক তৈরি হয়।আরও পড়ুন: গাজীপুরে ৫ খুন: ভাইকে কল করে ফোরকান বলেন, ‘সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না’শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি বলেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি 'ম্যাস সাইকোজেনিক ইলনেস' বা গণ মনোদৈহিক রোগ। আক্রান্ত রোগীদের নিয়ে আশঙ্কার কিছু নেই। প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে, আশা করছি তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।'

Go to News Site