Collector
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ৮ | Collector
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ৮
Somoy TV

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহের সদরে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের দহকোলা গ্রামে ধানের জমির পানি এক জমি থেকে অন্য জমিতে যাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, দহকোলা গ্রামে আলিমদ্দি ও জাহিদ বিশ্বাসের নেতৃত্বে পৃথক দুটি সামাজিক দল রয়েছে। গত শুক্রবার জাহিদ বিশ্বাসের সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আলিমউদ্দিনের সমর্থক রবেন মণ্ডলের জমিতে প্রবেশ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় সঞ্জয়কে মারধরের অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আরও পড়ুন: ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই আবুল বাসার জানান, জমির পানি অন্য জমিতে যাওয়া নিয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site