Jagonews24
একটু হাঁটতে দাও আমায়তোমার হাতটুকু ধরে,একটু ছুঁতে দাও আমায়তোমার মন-পাজরে।একটু দুঃখে জায়গা দাওতোমার সুখটা দিবো রাঙিয়ে। হাজারো কথন স্পর্শ করেতোমার সুমধুর কন্ঠেভালোবাসি বলো একবারআমি হারাবার আগে-চলার পথে সাথী হবেথাকবো ছায়া হয়ে। শীতের পরশ দেবো তোমায়গরম হাওয়া দূর করে,সোনা-রূপায় মোড়াবো তোমায়অতি ভালোবেসে। একটু ছোঁয়ায় জুড়িয়ে দাওআমার খানিক মন,মনটা আমার ভাসিয়ে দাওরংধনুতে মিশিয়ে।ভালোবাসার অথৈ সাগরেতোমায় ভাসিয়ে নিবো-শীতল প্রেমের পরশে। কেএসকে
Go to News Site