Somoy TV
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি বিদেশি রাইফেল, ম্যাগাজিন ও গুলিসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার (১১ মে) ভোরে টেকনাফের লেদা খাল সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে লেদা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে যান কোস্টগার্ডের সদস্যরা। অভিযানে মাদককারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। ধাওয়া করেও কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকের এই বড় চালানটি উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।আরও পড়ুন: টেকনাফে মাটির নিচ থেকে বিদেশি রাইফেল ও গোলাবারুদ উদ্ধারলেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, 'জব্দকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকপাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
Go to News Site