Somoy TV
পাওলো দিবালা কি তবে ইউরোপ ছাড়ছেন? বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে পাওলো দিবালাকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে। ইতালির ক্লাব এএস রোমায় চুক্তির শেষ পর্যায়ে আছেন এই আর্জেন্টাইন। ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কিছুই জানেন না দিবালা। একই সঙ্গে জানিয়েছেন, চুক্তি নবায়ন নিয়ে এখন পর্যন্ত রোমার পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।৩২ বছর বয়সী দিবালা জানিয়েছেন, সামনে লাৎসিওর বিপক্ষে রোমে অনুষ্ঠিতব্য ডার্বিটিই হতে পারে তার ঘরের মাঠে শেষ ম্যাচ। এতে আগামী ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টিনায় ফিরে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। বাতাসে গুঞ্জন ২০২২ এর বিশ্বকাপজয়ী এই তারকা বোকা জুনিয়র্সে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ইতালিতে তার ১৪ বছরের ক্লাব ক্যারিয়ারের ইতি ঘটবে।পার্মার বিপক্ষে ৩–২ ব্যবধানে জয়ে রোমা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা জাগিয়েছে। ম্যাচশেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দিবালা বলেন, 'আমি কিছুই জানি না। আমিও জানতে চাই। এই মুহূর্তে শুধু জানি, চুক্তি অনুযায়ী আর দুটি ম্যাচ বাকি। শুধু এটুকু বলতে পারি, এই ডার্বিটা হয়তো এই সমর্থকদের সামনে আমার শেষ ম্যাচ হতে পারে। বাকিটা মৌসুম শেষে দেখা যাবে।'রোমার সামনে এখন সিরি আ'য় দুটি ম্যাচ বাকি; ঘরের মাঠে লাৎসিওর বিপক্ষে ডার্বি এবং পরে অ্যাওয়েতে হেলাস ভেরোনার বিপক্ষে ম্যাচ। দিবালার চুক্তির মেয়াদ মৌসুমের মাঝামাঝি শেষ হওয়ায় তার পরবর্তী গন্তব্য এখনও অনিশ্চিত। আরও পড়ুন: শেষ ১৭ ম্যাচে ১১ গোল, বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাচ্ছেন নেইমার!এই পরিস্থিতিতে বোকা জুনিয়র্স তাকে দলে ভেড়ানোর স্বপ্ন দেখছে। সেখানে তার সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে আবারও জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পারেদেস নিজেও আগ্রহের কথা স্বীকার করেছেন, যদিও তিনি নির্দিষ্ট কোনো গন্তব্যের কথা বলেননি।রোববারের (১০ মে) ম্যাচে দিবালা শুরু থেকেই খেলেন এবং প্রথম গোলটিতে অ্যাসিস্টও করেন। ২০২৬ সালের বেশিরভাগ সময় তাকে মাঠের বাইরে চোটের সঙ্গে লড়তে হয়েছে এই ৩২ বছর বয়সীকে। তবে, শারীরিক সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠছেন তিনি। গত মাসের শেষদিকে বাঁ হাঁটুর মেনিস্কাস ইনজুরির কারণে প্রায় তিন মাস পর তিনি মাঠে ফেরেন।তার নবজাতক সন্তানের দেখভাল এবং তার স্ত্রী অরিয়ানা সাবাতিনি কর্মসুত্রে বর্তমানে আর্জেন্টিনায় থাকায়, দেশে ফিরে বোকা জুনিয়র্সের জার্সি গায়ে তোলার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।মার্সেলো দেলগাদো, যিনি বোকার ক্রীড়া পরিচালক, টিওয়াসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্লাবের পক্ষ থেকে এখনো খেলোয়াড়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তবে পারেদেস দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার কাজ করছেন এবং তাকে রাজি করানোর চেষ্টা করছেন। এর আগে তিনি বলেছিলেন, দিবালা দেশে ফিরতে 'খুবই আগ্রহী'।দিবালা ২০২২ সালের জুলাইয়ে রোমায় যোগ দেন, তখন দলটির কোচ ছিলেন জোসে মরিনিয়ো। তিনি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরের চুক্তি করেছিলেন। পরে নির্ধারিত ন্যূনতম খেলার সময় পূরণ করায় সেই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরও ছয় মাস বাড়ে। আরও পড়ুন: বাবা হারানোর কিছুক্ষণ পর লিগ জয়, ফ্লিক দিনটিকে কখনও ভুলবেন নাএর কয়েক মাস আগে, ২০২৪ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আল কাদসিয়া তাকে দলে নিতে একাধিক প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে তিন বছরের জন্য প্রতি মৌসুমে প্রায় ২ কোটি ৫০ লাখ ইউরোর একটি প্রস্তাবও ছিল।এখন সবকিছু মিলিয়ে ইঙ্গিত বলছে, দিবালার রোমায় থাকা কঠিন। প্রশ্ন হলো—বোকা জুনিয়রর কি এবার তাকে দলে টানতে দ্রুত পদক্ষেপ নেবে?
Go to News Site