Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) বিকাল তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে ব্যাংকের কর্মকর্তা সাফওয়ান আহমদ ও রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ আলী টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাযোগে রওয়ানা দেন। তাঁদের গাড়ি দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল ছিনতাইকারী গতিরোধ করে অস্ত্র প্রদর্শন করে সাফওয়ান Read More
Go to News Site