Somoy TV
নিলামের মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন বা ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। আরও পড়ুন: ২ শতাংশ অর্থ জমাতেই নিয়মিত হবে খেলাপি ঋণ!চলতি মে মাসে মোট ১২ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৭৯ কোটি ৮৫ লাখ বা ৫.৭৯ বিলিয়ন ডলার।
Go to News Site