Somoy TV
চুয়াডাঙ্গার দর্শনায় আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১০ মে) গভীর রাত থেকে সোমবার (১১ মে) সকাল পর্যন্ত পৃথক দুটি স্থান থেকে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার কেরু এলাকায় একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পরদিন সোমবার দুপুরের দিকে পাশের খ্রিস্টান কবরস্থান এলাকা থেকে আরও একটি একই ধরনের বস্তু উদ্ধার করা হয়।এর আগেও কেরু এলাকায় বিক্ষিপ্তভাবে অন্তত ১৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছিল; যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি করে। তখন রাজশাহী ও যশোর থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে।আরও পড়ুন: মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারএ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা জানান, দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে। রাজশাহী বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে এগুলো নিষ্ক্রিয় করবে।
Go to News Site