Collector
অটোরিকশায় ওড়না জড়িয়ে মারা গেলেন কামিনী | Collector
অটোরিকশায় ওড়না জড়িয়ে মারা গেলেন কামিনী
Somoy TV

অটোরিকশায় ওড়না জড়িয়ে মারা গেলেন কামিনী

রাজধানীর ডেমরা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে কামিনী (২৪) নামে এক পোশাক শ্রমিক মারা গেছেন।সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরা কোনাপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন। কামিনীর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকায়। তার বাবার নাম কামরুল ইসলাম। হাসপাতালে কামিনীর সহকর্মী সারমিন আক্তার জানান, তারা দুজন যাত্রাবাড়ী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে এআরআর ডিসমেটিকস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। কামিনী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে থাকতেন। তিনি জানান, বিকেলে কারখানা ছুটির পর ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ডেমরা কোনাপাড়া যাচ্ছিলেন। কোনাপাড়া রোডে রিকশার চাকার সঙ্গে কামিনীর ওড়না পেঁচিয়ে যায়। তখন গলায় ফাঁস লেগে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে কোনাপাড়ার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত পোশাক শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Go to News Site