Somoy TV
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই হাজার ১০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার নয়াপুর ও মিরেরটেক এলাকার তিনটি স্থানে ওই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।তিতাসের কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ৫টি সার্ভিস লাইনের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত বেশ কিছু বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। পরে তিতাসের ভ্রাম্যমাণ আদালত ৫ শতাধিক বাড়ি চিহ্নিত করে দুই হাজার ১০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে।এসব বাড়ি থেকে জব্দ করা হয় প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপ, বিপুল সংখ্যক রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগস্থলগুলো এক্সকাভেটর দিয়ে অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।আরও পড়ুন: নারায়ণগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নএ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল বলেন, ‘অবৈধ গ্যাসের সংযোগ স্থাপন ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’অভিযানে আরও উপস্থিত ছিলেন: তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী শবিউল আউয়াল, আরএমএস ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ও সিলিং শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম আহমেদ অনীক, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম আহমেদ অনীক, সহকারী প্রকৌশলী ফরিদ হাসান, সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন সরকার।
Go to News Site